বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে নেপাল-এর রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। এটি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন।
১. বাংলাদেশে অনেক পুঁথি পাওয়া গেলেও চর্যাপদের মূল পাণ্ডুলিপিটি এখানে পাওয়া যায়নি।
২. তিব্বতি ভাষায় চর্যাপদের অনুবাদ পাওয়া গেলেও প্রাপ্তিস্থান নেপাল হিসেবেই স্বীকৃত।
৩. পাল আমলে চর্যাপদ রচিত হলেও তুর্কি আক্রমণের সময় এর পাণ্ডুলিপি নেপালে স্থানান্তরিত হয়েছিল।
অতিরিক্ত তথ্য: হরপ্রসাদ শাস্ত্রী এটিকে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে প্রকাশ করেন।