উদ্ভিদ বিজ্ঞানী কার্টিস প্রস্বেদন (Transpiration)-কে ‘Necessary Evil’ বা প্রয়োজনীয় ক্ষতি বলেছেন। কারণ প্রস্বেদন উদ্ভিদের জন্য দরকারি হলেও এর ফলে অতিরিক্ত পানি বেরিয়ে গিয়ে উদ্ভিদ মারাও যেতে পারে।
১. প্রস্বেদনের ফলে উদ্ভিদে রসের ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয় যা পানি শোষণে সাহায্য করে।
২. এটি পাতা ঠান্ডা রাখতে সাহায্য করে কিন্তু খরার সময় এটিই উদ্ভিদের পানিশূন্যতার কারণ হয়।
৩. ব্যাপন ও অভিস্রবণ কোষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া হলেও এগুলোকে নেসেসারি ইভিল বলা হয় না।
অতিরিক্ত তথ্য: উদ্ভিদের পত্ররন্ধ্রের মাধ্যমেই অধিকাংশ প্রস্বেদন সম্পন্ন হয়।