১৯৬১ সালে পূর্ব জার্মানি কর্তৃপক্ষ বার্লিন শহরকে দুই ভাগে বিভক্ত করতে ‘বার্লিন দেওয়াল’ নির্মাণ করে। এটি ছিল স্নায়ুযুদ্ধের (Cold War) অন্যতম শক্তিশালী প্রতীক।
১. ১৯৪৮ সালে বার্লিন অবরোধ হয়েছিল কিন্তু দেওয়াল তখনো নির্মাণ করা হয়নি।
২. ১৯৮৯ সালে এই দেওয়ালটি ভেঙে ফেলার মাধ্যমে জার্মানির একীভূত হওয়ার পথ প্রশস্ত হয়।
৩. সমাজতান্ত্রিক পূর্ব বার্লিন ও পুঁজিবাদী পশ্চিম বার্লিনকে বিচ্ছিন্ন রাখাই ছিল এর মূল উদ্দেশ্য।
অতিরিক্ত তথ্য: বার্লিন দেওয়ালের মোট দৈর্ঘ্য ছিল প্রায় ১৫৫ কিলোমিটার।