ব্যক্তিস্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর রচিত কালজয়ী গ্রন্থ ‘On Liberty’-এর লেখক হলেন ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল। ১৮৫৯ সালে প্রকাশিত এই বইটিতে তিনি ব্যক্তির স্বাধীন চিন্তার গুরুত্ব তুলে ধরেছেন।
১. ইমানুয়েল কান্ট মূলত নীতিবিদ্যা ও জ্ঞানতত্ত্ব নিয়ে কাজ করেছেন, তাঁর বিখ্যাত বই ‘Critique of Pure Reason’।
২. টমাস হবস লিখেছেন ‘লেভিয়াথান’ এবং জেরেমি বেনথাম উপযোগবাদের জনক হিসেবে পরিচিত।
৩. মিলের মতে, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির কাজ অন্যের ক্ষতি করছে না, ততক্ষণ রাষ্ট্র বা সমাজ তাতে হস্তক্ষেপ করতে পারে না।
অতিরিক্ত তথ্য: জন স্টুয়ার্ট মিলকে আধুনিক উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা মনে করা হয়।