গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮১ অনুচ্ছেদ অনুযায়ী, যে বিলে কেবল কর আরোপ, সরকারি ঋণ গ্রহণ, সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ বা অর্থ ব্যয় সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকে, তাকে অর্থবিল বলা হয়। কোনো বিল অর্থবিল কি না, সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থবিল কেবল রাষ্ট্রপতির সুপারিশক্রমে জাতীয় সংসদে উত্থাপন করা যায় এবং এটি কেবল সরকারি বিল হিসেবেই পেশ করা হয়।