দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী 'সি' ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোন সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে æRed" শব্দটি প্রদর্শিত হয়। যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে æBlue” শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে æGreen" শব্দটি প্রদর্শিত হয় অন্যথায় æBlack” শব্দটি প্রদর্শিত হয়।
Mymensingh • 2025
ক) এক্সপ্রেশন কী?
খ) ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের সমস্যাটির জন্য একটি প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ) উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য ‘C’ ভাষায় একটি প্রোগ্রাম লেখ।