ID#29
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
‘মাসি-পিসি’ গল্পে-“রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি-পিসি বাইরে যায়।” এখানে ‘রসুই চালায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ID#28
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
‘আমি আপনাদেরই সমগোত্রীয়’—উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন?
ID#27
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম। তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি। ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ক্ষুদিরামের উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশ—
i. অভিশাপ রথের সারথি
ii. আমার পথ দেখাবে আমার সত্য
iii. সত্যের দম্ভে ক্ষতির শিকার। নিচের কোনটি সঠিক?
ID#26
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম। তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি। ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
ID#25
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
‘মানব-কল্যাণ’ প্রবন্ধে আবুল ফজল কী চেয়েছেন?
ID#24
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
‘বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও’—বিলাসী কেন একথা বলেছিল?
ID#23
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
“তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?”—কে বলেছেন?
ID#22
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন?
ID#21
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
‘কৃতবিদ্য’ শব্দটির অর্থ কী?
ID#20
HSC - Bangla 1st - Dhaka - 2025
MCQ
“আমি যা বলিব তাই হইবে”—‘অপরিচিতা’ গল্পে উক্তিটি কার?
ID#19
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
দেশমাতৃকার টানে রমিজ কাউকে কিছু না বলে যুদ্ধে গিয়েছিলো। কিন্তু প্রতিপক্ষের লোকজন বিষয়টি বুঝতে পেরেছিলো। এ কারণে তারা রমিজের ভিটেবাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছিলো এবং পরিবারের অন্যান্য সদস্যকে নদীর তীরে নিয়ে গুলি করে মেরে ফেলেছিলো।
ID#18
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
মিলি ও লিলি দুই বোন। মিলি দীর্ঘদিন পরে বিদেশ থেকে দেশে ফিরল এবং জানল যে তাদের বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে তাদের বাবা সম্পত্তির কিছু অংশ লিলিকে দান করে যান। এই নিয়ে মিলি ভিষণ গোলযোগ সৃষ্টি করে। সে মনে করে লিলি তাদের বাবাকে ভুলিয়ে সম্পত্তি আত্মসাৎ করেছে। সে প্রতিশোধ নিতে ভয়ংকর হয়ে ওঠে। লিলির একমাত্র ছেলেকে সে মেরে ফেলার ষড়যন্ত্র করে।
ID#17
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
আসামের চা বাগানে কুলি জোগাড় করা খুবই কঠিন। দলে দলে লোক কালাজ্বরে মরে। মজুর খাটতে সেখানে কোনো লোক যেতে চায় না। সেই সমস্যা নিরসনে এবং কমিশন পাওয়ার লোভে সুন্দরলাল সাঁওতাল পরগণার অশিক্ষিত, অসহায় ও কুসংস্কারাচ্ছন্ন মানুষদের শিং বোঙ্গার দৈববাণীর ভয় দেখিয়ে কুলির কাজ করতে বাধ্য করায়।
ID#16
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
নদীভাঙনে সর্বস্বান্ত নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম। জীবন-জীবিকার জন্য সে চলে যায় শহরে। রিকসা চালিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যবসার সাথে যুক্ত হয়ে ক্রমেই প্রতিপত্তির মালিক হয়ে অভিজাতদের দলভুক্ত হয়।
ID#15
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
মহানবি হযরত মুহাম্মদ (সা) তায়েফে ইসলাম প্রচার করতে গেলে তায়েফবাসী তাঁর ওপর পাথর নিক্ষেপ করে তাঁকে রক্তাক্ত করে। কিন্তু এত অত্যাচার সহ্য করেও নবিজি তাদের ওপর প্রতিশোধ নেননি। বরং বলেছেন—“এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।”
ID#14
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
সুকান্ত ভট্টাচার্য একজন তেজস্বী কবি। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে তাঁর লেখনী ধারণ করেন। তাঁর কবিতায় আছে মানুষের মুক্তির বার্তা এবং স্বকীয়তা ও স্বাধীনতার স্বাদ। তাঁর দ্রোহচেতনা কবিতার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সমাজে।
ID#13
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
“আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। চাঁদেরে কে চায়—জোছনা সবাই যাচে। গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে।”
ID#12
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
দার্শনিক সক্রেটিস বলেছেন, “নিজেকে জানো”। নিজেকে জানা মানে আত্মনির্ভরশীল হওয়া। যে ব্যক্তি আত্মনির্ভরশীল, কোনো মিথ্যা ভয় তাকে পরাভূত করতে পারে না। কিন্তু আজকাল সমাজে প্রায়ই পরাবলম্বনের চিত্র চোখে পড়ে। যার ভিতরে ভয় কাজ করে এবং আত্মনির্ভরশীল নয়, সে মানসিক দাসত্বের শিকার। সে কখনো সমাজের কিংবা মানুষের কল্যাণ সাধন করতে পারে না।
ID#11
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
‘সিডর’-এ সব হারিয়ে কৃষক কেরামত আলী একেবারে নিঃস্ব হয়ে গেলো। কেরামত নিরুপায় হয়ে বন্ধু হাসমত মিয়ার বাড়ি গিয়ে উঠলো সাহায্যের জন্য। বন্ধু তাকে নিরাশ করেনি। সে তাকে এক জোড়া হালের গরু, লাঙল ও জোয়াল কিনতে টাকা দিলো এবং চাষাবাদ আরম্ভ করতে বললো। কেরামত তার বন্ধুর এ সহায়তা পেয়ে প্রচুর পরিশ্রমের ফলে নিজের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হলো।
ID#10
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
“জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।”
ID#9
HSC - Bangla 1st - Dhaka - 2025
CQ
সুমন ও নীলিমা দুজনেই উচ্চশিক্ষিত। তারা পরস্পরকে খুব ভালোবাসে। তারা বিয়ে করে সংসারী হতে চায়। নীলিমার পরিবার যৌতুক দিতে পারেনি বলে সুমনের পরিবার তাকে মেনে নিতে চায় না। সুমন পরিবারের ইচ্ছায় অন্যত্র বিয়ে করে। কিন্তু নীলিমা এটিকে অপমানজনক মনে করে আর বিয়ে করে না। অতঃপর শিক্ষকতায় নিবেদিত হয়ে নীলিমা তার বাকি জীবন অতিবাহিত করে।
ID#8
HSC - ICT - Sylhet - 2024
CQ
# include<stdio.h>
main ()
{
int i, s = 0;
for ( i = 3 ; i<= 100 ; i + = 4 )
{
s=s+i;
}
printf("sum = %d", s ) ;
}
ID#7
HSC - ICT - Sylhet - 2024
CQ
পাপন কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের ভাষায় তৈরি করল। পাপনের বন্ধু আপন এর জন্য অন্য আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করল, যা খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনো ভাবেই নির্বাহ করা গেল না।
ID#6
HSC - ICT - Sylhet - 2024
CQ
নামিরা শুধু HTML ব্যবহার করে First, Last, Next, Previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করলো। ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না।
ID#5
HSC - ICT - Sylhet - 2024
CQ
রাশেদ নির্বাচনি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে (4E)16, (1011001)2, ও (85)10 পেল।
ID#4
HSC - ICT - Sylhet - 2024
CQ