ID#6529
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপগ্রাহকের তাপমাত্রা $7^\circ\text{C}$। কবির ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0 K রেখে পরীক্ষা চালালো।
ID#6530
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
চিত্রে A বিন্দুতে $1.5 \times 10^{-6} \text{ C}$ এবং B বিন্দুতে $2.5 \times 10^{-6} \text{ C}$ চার্জ স্থাপন করা আছে। A ও B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10 cm। মালেক A বিন্দু থেকে 4.37 cm দূরে P বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করে কোনো সাড়া পায় না।
ID#6531
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
একটি ধারক বর্তনীতে 10V উৎসের সাথে $C_1 = 3 \text{ }\mu\text{F}$ ও $C_2 = 1 \text{ }\mu\text{F}$ শ্রেণিতে যুক্ত। এই শ্রেণি সমবায়টি $C_3 = 2 \text{ }\mu\text{F}$ এর সাথে সমান্তরালে যুক্ত।
ID#6532
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
একটি রোধক বর্তনীতে 10V উৎসের সাথে $R_1 = 3 \text{ }\Omega$ ও $R_2 = 6 \text{ }\Omega$ শ্রেণিতে যুক্ত। এই শ্রেণি সমবায়টি $R_3 = 12 \text{ }\Omega$ এর সাথে সমান্তরালে যুক্ত।
ID#6533
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় সুসংগত আলোক উৎসের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব $S_1S_2 = 0.5 \text{ mm}$ এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3800 Å। চির হতে পর্দার দূরত্ব 1 m। পর্দার ওপরে P একটি বিন্দু যা কেন্দ্র O হতে $6.46 \times 10^{-3} \text{ m}$ দূরে অবস্থিত।
ID#6534
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
একজন মহাশূন্যচারী 40 বছর বয়সে $1.8 \times 10^8 \text{ m s}^{-1}$ বেগে ধাবমান মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তাঁর হিসাবমতে মহাকাশযানে 10 বছর অতিবাহিত করার পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন।
ID#6535
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
M ও N দুটি তেজস্ক্রিয় মৌল। এদের অর্ধাযু যথাক্রমে 12 দিন এবং 18 দিন।
ID#6536
HSC - Physics 2nd - Mymensingh - 2025
CQ
একটি লজিক বর্তনীতে ইনপুট A সরাসরি একটি AND গেটে এবং ইনপুট B একটি NOT গেটের মাধ্যমে ওই একই AND গেটে যুক্ত। AND গেটের আউটপুট এবং ইনপুট B একটি NOR গেটে যুক্ত হয়ে আউটপুট Y প্রদান করে।
ID#6521
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
একটি কার্নো ইঞ্জিন $327^\circ\text{C}$ তাপমাত্রায় উৎস হতে $2.5 \times 10^6 \text{ J}$ তাপ গ্রহণ করে এবং $27^\circ\text{C}$ তাপমাত্রার গ্রাহকে বর্জন করে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১ম পর্যায়ে উৎসের তাপমাত্রা $50^\circ\text{C}$ বৃদ্ধি এবং ২য় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা $50^\circ\text{C}$ হ্রাস করা হলো।
ID#6522
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
2 m বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের দুটি কৌণিক বিন্দু P ও Q তে যথাক্রমে +2 C ও -2 C আধান আছে। R হলো তৃতীয় শীর্ষবিন্দু।
ID#6523
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
একটি তড়িৎ বর্তনীতে 6 V উৎসের সাথে $R_1 = 20 \text{ }\Omega$ শ্রেণিতে যুক্ত। এর সাথে $R_2 = 50 \text{ }\Omega$ এবং ($R_4 = 150 \text{ }\Omega$ ও $R_3 = 100 \text{ }\Omega$ এর শ্রেণি সমবায়) সমান্তরালে যুক্ত।
ID#6524
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
একটি সমতল গ্রেটিং এর চির (a) এবং দাগের (b) বেধ যথাক্রমে 0.0004 cm এবং 0.00015 cm। এতে 7000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। গ্রেটিং হতে পর্দার দূরত্ব 1 m।
ID#6525
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
একটি ইলেকট্রন ও একটি প্রোটন আলাদাভাবে 0.98 c বেগে গতিশীল। [ইলেকট্রনের ভর $9.1 \times 10^{-31} \text{ kg}$, প্রোটনের ভর $1.67 \times 10^{-27} \text{ kg}$]
ID#6526
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
কোনো ধাতুর কার্যঅপেক্ষক 2.20 eV। ধাতুটির উপর 5000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। পরবর্তীতে 4500 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। [$h = 6.63 \times 10^{-34} \text{ Js}$]
ID#6527
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
A ও B দুটি তেজস্ক্রিয় মৌলের অর্ধাযু যথাক্রমে 4 দিন ও 6 দিন এবং তাদের প্রারম্ভিক ভর একই।
ID#6528
HSC - Physics 2nd - Dinajpur - 2025
CQ
একটি কমন এমিটর ট্রানজিস্টর বর্তনীতে ইনপুট $V_i = 0.1 \text{ V}$। লোড রোধ $R_L = 6800 \text{ }\Omega$ এবং সংগ্রাহক প্রবাহ $I_C = 0.99 \text{ mA}$ ও এমিটর প্রবাহ $I_E = 1 \text{ mA}$।
ID#6513
HSC - Physics 2nd - Barisal - 2025
CQ
$5 \times 10^5 \text{ Pa}$ চাপে কোনো আবদ্ধ গ্যাসে 2400 J তাপ সরবরাহ করায় আয়তন $1.6 \times 10^3 \text{ cm}^3$ হতে $3.2 \times 10^3 \text{ cm}^3$ হলো। একজন শিক্ষার্থী অন্তঃস্থ শক্তির পরিবর্তন $1.6 \times 10^3 \text{ J}$ পেল। তাপমাত্রা মাপার রোধ থার্মোমিটারে বরফবিন্দু, বাষ্পবিন্দু ও চূড়ান্ত তাপমাত্রায় রোধ যথাক্রমে $12 \text{ }\Omega, 24 \text{ }\Omega$ ও $36 \text{ }\Omega$।
ID#6514
HSC - Physics 2nd - Barisal - 2025
CQ
ABCD আয়তাকার ক্ষেত্রের AB = DC = 1 m এবং AD = BC = 0.8 m। আয়তক্ষেত্রটির B ও D বিন্দুতে যথাক্রমে $+5 \times 10^{-3} \text{ C}$ এবং $-2.25 \times 10^{-3} \text{ C}$ চার্জ স্থাপন করা হলো।
ID#6515
HSC - Physics 2nd - Barisal - 2025
CQ
2.5 kg পানির তাপমাত্রা $20^\circ\text{C}$ থেকে $95^\circ\text{C}$ এ উন্নীত করার জন্য 220 V - 1000 W এর নিমজ্জক উত্তাপক ব্যবহার করা হলো। 12 মিনিট পর উত্তাপকটি বিকল হয়ে গেল।
ID#6520
HSC - Physics 2nd - Barisal - 2025
CQ
100 Ω রোধের একটি বাল্ব হতে সর্বাধিক উজ্জ্বলতা পেতে কমপক্ষে 220 V প্রয়োজন। বাল্বটিকে একটি কমন এমিটর ট্রানজিস্টরের আউটপুটে যুক্ত করা হলো। ইনপুটে 1.15 V বিভব প্রয়োগে বেস প্রবাহ 30 mA এবং প্রবাহ লাভ $\beta = 75$ পাওয়া গেল।
ID#6505
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
চিত্র-১ এ 1 mole $H_2$ গ্যাসকে $50^\circ\text{C}$ স্থির তাপমাত্রায় $4 \times 10^{-3} \text{ m}^3$ হতে $13.258 \times 10^{-3} \text{ m}^3$ আয়তনে প্রসারিত করা হলো। চিত্র-২ এ একটি ইঞ্জিনের উৎসের তাপমাত্রা $80^\circ\text{C}$ এবং গ্রাহকের তাপমাত্রা 200 K।
ID#6506
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
চিত্র-১ এ একটি সমান্তরাল পাত ধারককে 20V উৎসের সাথে যুক্ত করা হলো। চিত্র-২ এ একই বিভবের একটি ধারকের পাতের মধ্যবর্তী স্থানে দুটি ভিন্ন ডাই-ইলেকট্রিক মাধ্যম ($K_1=2, K_2=5$) অনুভূমিকভাবে স্থাপন করা হলো। পাতের ক্ষেত্রফল $A = 1.5 \text{ m}^2$ এবং মধ্যবর্তী দূরত্ব $d = 0.02 \text{ m}$।
ID#6507
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
একটি তড়িৎ বর্তনীতে $E_1 = 30 \text{ V}, E_2 = 20 \text{ V}$ এবং রোধ $R_1 = 3 \text{ }\Omega, R_2 = 10 \text{ }\Omega, R_3 = 5 \text{ }\Omega$। রহিম $R_3$ রোধকে 200 gm পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো। [কক্ষ তাপমাত্রা $27^\circ\text{C}$, পানির আপেক্ষিক তাপ $4200 \text{ J kg}^{-1} \text{ K}^{-1}$]
ID#6508
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় 6500 Å তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করে দশম ডোরা পর্যবেক্ষণ করা হলো। চিরদ্বয়ের ব্যবধান 0.36 mm এবং চির হতে পর্দার দূরত্ব 85 cm। পরবর্তীতে সবুজ ($\lambda_G = 1980 \text{ \AA}$) এবং নীল ($\lambda_B = 4380 \text{ \AA}$) আলো ব্যবহার করে একই অবস্থানে সমসংখ্যক ডোরা তৈরির চেষ্টা করা হলো।
ID#6509
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
পটাশিয়াম এর কার্যঅপেক্ষক 2.29 eV। পটাশিয়ামের একটি পাতের ওপর প্রথমে 3800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো এবং পরবর্তীতে 7800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। [$h = 6.63 \times 10^{-34} \text{ J-\sec}$, $m_e = 9.1 \times 10^{-31} \text{ kg}$]
ID#6510
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
80 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠের ওপর দিয়ে ব্যাস বরাবর 0.8 c বেগে একটি মহাকাশযান অতিক্রম করলো। মাঠে দাঁড়ানো একজন খেলোয়াড়ের ভর 70 kg।
ID#6511
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
একটি বর্তনীতে 100 Ω রোধের সাথে একটি পরিবর্তনশীল বিভব উৎস V (2-20 V) এবং একটি অ্যামিটার যুক্ত আছে।
ID#6512
HSC - Physics 2nd - Sylhet - 2025
CQ
টেকনিশিয়াম ($^{99}\text{Tc}$) এর অর্ধাযু 6 ঘণ্টা। এর 20 gm কোনো রোগীর শরীরে প্রবেশ করানো হলো। 24 ঘণ্টায় সর্বোচ্চ $1.14 \times 10^{23}$ টি পরমাণু ভাঙলে রোগী নিরাপদ থাকে।
ID#6497
HSC - Physics 2nd - Chittagong - 2025
CQ
তাপ অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে $1 \times 10^5 \text{ Pa}$ চাপে এবং $123^\circ\text{ C}$ তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো। অতঃপর সিলিন্ডারদ্বয়ের চাপের পরিমাণ এক-তৃতীয়াংশ হ্রাস করা হলো। হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে $\gamma = 1.67$ এবং $R = 8.31 \text{ J mole}^{-1} \text{ K}^{-1}$।
ID#6498
HSC - Physics 2nd - Chittagong - 2025
CQ
12 cm দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ABD এর কৌণিক বিন্দু A, B ও D তে যথাক্রমে $+3 \times 10^{-9} \text{ C}$, $-5 \times 10^{-9} \text{ C}$ এবং $-3 \times 10^{-9} \text{ C}$ চার্জ রাখা আছে। P হলো BD বাহুর মধ্যবিন্দু।
ID#6499
HSC - Physics 2nd - Chittagong - 2025
CQ
A ও B দুটি ধাতুর উপর যথাক্রমে $2600 \text{ \AA}$ এবং $3900 \text{ \AA}$ তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। ধাতু দুটির কার্য অপেক্ষক যথাক্রমে 2.1 eV এবং 2.3 eV।
ID#6500
HSC - Physics 2nd - Chittagong - 2025
CQ